জামালপুর শহরের ২নং ওয়ার্ড চর- কম্পপুরে আলহাজ্ব এম এ আজিজ নামে সড়কের উদ্বোধন করেন কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান। সরকারি অর্থায়নে যেই রাস্তার কাজ বিগত (১৭বছরে )২নং ওয়ার্ডের কাউন্সিলর করতে পারিনি,সেই রাস্তার কাজ তিনি কাউন্সিলর প্রার্থী হয়েই শুরু করলেন । শুক্রবার (২৬ জুন ) দুপুরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসীদের নিয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আখতারুজ্জামান ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যদি ২নং ওয়ার্ড কম্পপুরের কাউন্সিলর হতে পারি তাহলে আগামী দুই বছরের মধ্যে চর-কম্পপুরের রাস্তা ঘাট পাকা ও নদীর উপরে ব্রিজ করে দিবো। সভাপতিত্ব করেন কুব্বাত আলী, সিনিয়র সহ-সভাপতি ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এম এ আজিজ, আব্দুল বাছেদ -সাংগঠনিক সম্পাদক, সুলতান মাহমুদ রিপন -যুব বিষয়ক সম্পাদক,১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর, হাসান আলী- সভাপতি মৎস্যজীবী দল কম্পপুর, ফিরোজ উদ্দিন-সদস্য জেলা জাসাস,ছাব্বির হোসেন ঝন্টু- যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,শিউলি বেগম-যুগ্ন সাধারণ সম্পাদক জেলা মহিলাদল ও স্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন শাহিনুর ইসলাম সাগর -যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ও সভাপতি ১৪নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল, কম্পপুর।